ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ

দলটা অনেক দুর্বল, খুবই কমজোরি। মূল দলের প্রায় ডজনখানেক ক্রিকেটারই করোনার অজুহাতে আসেননি বাংলাদেশে। যে কারণে দুর্বল দলটিই বাংলাদেশ সফরে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই বলে কি এভাবে আত্মসমর্পন করবে তারা?


মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খেলেতে পেরেছে কেবল ৩২ দশমিক ২ ওভার।


রভম্যান পাওয়েলকে ফিরিয়ে দ্রুত এগোনো জুটি ভাঙার পর রেমন রিফারকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। টানা দুই বলে উইকেট পাওয়া তরুণ এই পেসারের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন আলজারি জোসেফ। ক্রিজে গিয়েই শট খেলতে শুরু করেছিলেন পাওয়েল। তার সঙ্গে দ্রুত জমে যায় কাইল মেয়ার্সের জুটি। তাদের বিচ্ছিন্ন করতে একের পর এক বোলার বদলে যাচ্ছিলেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত সাফল্য এনে দেন হাসান। তার অফ স্টাম্পের বাইরের বলে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন পাওয়েল। ভাঙে ৬৩ বল স্থায়ী ৫৯ রানের জুটি। ৩১ বলে দুটি করে ছক্কা ও চারে ২৮ রান করেন পাওয়েল। পরের বলেই রেমন রিফারকে এলবিডব্লিউ করে দেন হাসান। পারে দেখা গেছে বল স্টাম্পের উপর দিয়ে যেত কিন্তু ক্যারিবিয়ানদের ছিল না কোনো রিভিউ। হতাশায় মাঠ ছাড়েন রিফার।


এর আগে ম্যাকার্থিকে বোল্ড করে ঘরের মাঠে ১৫০ তম উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। এরপর ১৫১ তম উইকেট হিসেবে তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন মোহাম্মদকে। সাকিব বিরত্তের এখানেই শেষ নয়। ফের তার আক্রমণের শিকার হন এনক্রুমাহ বোনার।


এর আগে ম্যাচের শুরুতেই আঘাত হানেন মোস্তাফিজ। দলীয় ৯ রানেই উইন্ডিজ ওপেনার সুনিল এমব্রিজকে সাজঘরে ফেরান কাটার মাস্টার। এক ঘণ্টারও বেশি সময় ধরে অসময়ের বৃষ্টির কারণে বন্ধ থাকার পর ম্যাচে ফিরেই জশুয়া ডি সিলভাকে ফেরান সেই মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।


এর মাধ্যমে ৩২ ওভার ২ বলে সবগুলো উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ মাত্র ১২২ রান।

ads
ads
ads

Our Facebook Page